ত্রিমননে কুঞ্চন
- পারভেজ
১
এই সময় তাদের যারা স্বপ্ন দেখে,
দেখে মনে হয় তারা উন্মত্ত পাগল।
এই লগ্ন তাদের যাদের মন ভাঙ্গে,
আর আমরা গড়ি যে মস্ত তালগোল।
২
অপেক্ষা করতে আমি আর পারব না,
একটা কেবল স্বপ্ন দেখতে যেখানে,
আমি হব আবার শিশুকালের শিশু,
আবার ঝরবে খুশিচ্ছটা মুখখানে।
৩
আমরা এই দুই লোচনে যা যা দেখি
আর আমরা যা যা মনে করি সবই
কেবল একটা খোয়াব, শুধু কল্পনা
একটা স্বপ্নের মধ্যে আরেকটা স্বপ্ন।
.jpeg)
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊