কবিতা ডাকছে আমায়
- পারভেজ
সাদা মেঘের স্বদেশ ডাকছে আমায়
স্বচ্ছ পবন সাগর ডাকছে আমায়
গিরি নিশ্চল দাঁড়িয়ে ডাকছে আমায়
হাত বাড়িয়ে কবিতা ডাকছে আমায়
বজ্র গর্জন বাদল ডাকছে আমায়
জল মোচড়ে টর্নেডো ডাকছে আমায়
রক্ত দামামা বাজিয়ে ডাকছে আমায়
হাত বাড়িয়ে কবিতা ডাকছে আমায়
আমি আমার মাঝে কে ডাকছে আমায়
কখনো আলো কখনো আঁধার ছায়ার
আমি আমাকে হারিয়ে রঙের বাহার
হাত বাড়িয়ে কবিতা ডাকছে আমায়

0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊