ঊনত্রিশ



ঊনত্রিশ 

- পারভেজ 


 এই সময়-

যাচ্ছে চলে তো যাচ্ছে কোনদিকে,

চোরা বলয়-

ভাঙছে ভুলে তো গড়ছে থেকে থেকে;

আমি খুঁজে খুঁজে ফিরি শুধু নিজেকে হেরি খেয়ালী বেখেয়ালে

আজি না খুঁজি বুঝি খুঁজে নিব কোন এক গোধূলি গোলমালে।

এই সময়-

যে থমকে আছে বড্ড কাছে

আছে আমার না তোমার আছে,

আমায় মিলে তুমি তোমায় ফেলে ডুবা ডুবা আমি,

তোমায় ডুবে থাকি আমি আমায় ভুলে থাক তুমি;

মিহিডোরে ভীতু আমি হয়তো আছে লিখন তোমার কপালে,

বারে বারে খুঁজি আমি বুঝি দূরে তুমি নিয়তির বেড়াজালে।

এই একাকী- 

ভালো লাগে থাকে সাথে জ্বালাতন,

মনে বুনে গুণগুণ সারাক্ষণ,

দন্তী পথে খন্তি হাতে কিরণ বর্ণ দ্যুলোকস্পর্শী,

ঘুরে ঘুরে আশার আনন খুশি অদেখা আরশী,

খোয়াব ধুঁয়া খোয়া ছন্দ এলোমেলো কথা হাসিমুখ আড়ালে,

হাস্যলহরী বদনে লোচনে যেন পিয়াসী বেহোশে জড়ালে।

এ কাছাকাছি

আছি তবু হারিয়ে কোথায় আছি!

এ মিছেমিছি

সকাল সন্ধ্যা উড়ে মোহ-মাছি!

তোমায় মিলে আমি আমায় ফেলে ডুবা ডুবা তুমি,

আমায় ডুবে থাক তুমি তোমায় ভুলে থাকি আমি;

আমি খুঁজে খুঁজে ফিরি শুধু নিজেকে হেরি খেয়ালী বেখেয়ালে,

মায়াজালে লীপ ইয়ার আসে যায় ঊনত্রিশ কভু ছোঁয়ালে-

আজি না খুঁজি বুঝি খুঁজে নিব কোন এক গোধূলি গোলমালে।






Post a Comment

0 Comments