কবিতা - আমি শুধু দেখছি তোমায়


আমি শুধু দেখছি তোমায়

          - পারভেজ


চোখ ভরা জল টলমল

আকাশ ভরা মেঘে গর্জন

লুকিয়ে গেছে সব আঁধার ছায়ায়

আমি শুধু দেখছি তোমায়।


জ্বর এসেছে এই বর্ষায়

খুলছে না আর জং ধরেছে এই ছাতায়

মাথা ঢাকা সব ছাতা খোলা এই দিনটা

আমি শুধু দেখছি তোমায়।


বইছে হাওয়া ডান থেকে বামে

কেটে যাচ্ছে সময় ঘণ্টার পর ঘণ্টা

দাঁড়িয়ে তুমি এই বৃষ্টিতে ছাতা মাথায়

আমি শুধু দেখছি তোমায়।


হঠাৎ থেমে গেল হাওয়ারা

হঠাৎ থেমে গেল বৃষ্টি ঝরা

তুমি হেসে দিলে পরে সূর্যটা দেখা যায়

আমি শুধু দেখছি তোমায়।


মনে মনে ঈদ পাখিরা গায়

যায় কতজন আসে কতকে এ রাস্তায়

যতদূর দেখা যায় তুমি যাচ্ছ তাই

আমি শুধু দেখতেই থাকি তোমায়।
 

Post a Comment

0 Comments