আজ দুখ ছুঁয়েছে বিলাসে-
মোর সুখ ভাসে মোর চোখ হাসে মোর ফিসফিসিয়ে মুখ
হাসে
আজ দুখ ছুঁয়েছে বিলাসে।
আজকে আমার স্নিগ্ধ হিয়ার দুয়ারে-
হাঁক ডেকে ঐ উঠলো প্লাবন কাঁদন - রাঙ্গা দুর্বারে।
ভাসলো হাসি,আসলো রোদন
সুখ গেল, আসলো কাঁদন,
সুখ ঘুচে আজ নদী ঘাটে মোর রিক্ত বুকের সুখ ভাসে।
ঐ রিক্ত বুকের হাসি ভাসে-
আজ দুখ ছুঁয়েছে বিলাসে।
আসলো উদাস,আসলো নিরাশ
দুখে গড়া বুক তিক্ত শ্বাস,
ফুটলো কুসুম মিললো বাতাস সুগন্ধি আকাশ,
গগণ চিরে আলো ছোটে, জোনাকি পোকার মেলা আসে!
ঐ ধূপ-সেতু আর দুল্কিতে
চায় দুখটাকে পাল্কিতে,
আজ তাই দুখী আর দুক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে
আজ দুখ ছুঁয়েছে বিলাসে!
আজ ভাসলো ফাগুন ,হাসলো আগুন
রোদন পাড়ে মন-পাখা খুন
নিরাশ পলাশ শিমুল কাহিল
আগ লাগা ঐ দিক আসে
ও কোন বালিকার হাসি ভাসে ;
আজ ভঙ্গন এলো রিক্তপ্রাণের অঙ্গনে মোর আশেপাশে
আজ দুখ ছুঁয়েছে বিলাসে!
আজ রঙ্গন ফুলের রঙ ধরি
ঐ আসলো কত জল- পরী,
কারুর হাতে রক্ত লাল খুন,কেউ বা আগুন
কেউ রাগিনী চোখের জলে সুখ ভাসে!
তাদের হিয়ার বেদনা বাণীর বীণা মোর পাশে
ঐ তাদের বীণা শোনায় কাদের?
আমার চিত্ত ভাসে বিষে
আজ দুখ ছুঁয়েছে বিলাসে!
আজ আসলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ
আসলো নিকটে, আসলো বৃহৎ
আসলো বিনা বাঁধা,ছন্দ হারা মাতন
পাগলা হাওয়া উচ্ছ্বাসে!
ঐ আসলো আমার শিথিল দিবস
কাঁদলো শিশির দুর্বাঘাসে
আজ দুখ ছুঁয়েছে বিলাসে!
আজ জাগলো পাথার,ভাসলো মরু
হাসলো ভূধর,কানন তরু
সারা জাহান ডুবান প্লাবন আসলো এবার
সুন্দরীদের রূপ ভাসে,
মোর রোদনে বিশ্ব হাসে শুধু মরা আমার আশেপাশে।
চোখ বুজেছে গো আজ বাঁধনহারা অশ্ব যেন মরলো সে।
আজ দুখ ছুঁয়েছে বিলাসে!
আজ দুখ ছুঁয়েছে বিলাসে!!
.jpeg)
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊