মিনি বস (Mini Boss) - ০১
- পারভেজ
চারিদিকে হৈচৈ তাড়াহুড়ো হট্টগোল
মাঝপথে গোল্লা করে হাল্লা সোরগোল
দুনিয়াবাসী দেখ এবার বস্ বিকৃত দূষিত
বদমাশি হবে আরেকটু কলঙ্কিত কলুষিত
বস বস মিনি বস দুষ্ট ভ্রষ্ট বস মিনি বস
তোমার হাতে বিস্কুট! খেয়ে নিবে বস মিনি বস
তোমার প্রিয় খেলনা! ভেঙ্গে দিবে বস মিনি বস
সরে দাঁড়াও! আসছে দেখ বস বস মিনি বস
তার চোখে চোখ রেখো না,আর হাসাহাসি করো না
গুলি মেরে বানিয়ে দিবে বরফ,জমে যাবে কান্না
তার পথে বাঁধা দিও না, আর পরিহাস করো না
বোমা মেরে বানিয়ে দিবে বেলুন,উড়ে যাবে ডানা
সবদিকে হৈহৈ জমকালো নাট্য-দোল
রাজপথে গলা ছেড়ে গাথা রোল-বোল
অচলাবাসী দেখ এবার বস্ ক্রোধিত তাড়িত
বদনামি হবে আরেকটু কারকিত কুসুমিত
বস বস মিনি বস সৃষ্ট ধৃষ্ট বস মিনি বস
তোমার হাতে চির্কুট! ফেলে দিবে বস মিনি বস
তোমার প্রিয় দোলনা! ভেঙ্গে দিবে বস মিনি বস
দূরে পালাও! হাসছে দেখ বস বস মিনি বস
তার সাথে থাকে কেউ না,বজ্র-মেঘ তাকে ছাড়ে না
সঙ্গী হলে তুমি বজ্রাঘাতে হয়ে যাবে ধূলিকণা
তার চোখে মুখে আলো না,কালো ছায়া তাকে ছাড়ে না
রক্ত লালসা ভরা চোখ তার ,হারাবে তুমি আত্মা
তার চোখে চোখ রেখো না,আর হাসাহাসি করো না
তীর মেরে বানিয়ে দিবে ম্যাগমা,উবে যাবে কান্না
তার পথে বাঁধা দিও না, আর পরিহাস করো না
বর্শা মেরে বানিয়ে দিবে পটকা,ঝরে যাবে কান্না
S: 17/08/2022 , 1:05am
E: 09/09/2022 , 1:46am

0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊