দিল দিয়ে দেখ
- পারভেজ
আঁখি তুলে পথ দুলে দেখ
উঠে বসে পদ তলে দেখ
বিনা হুঁশে খই ফুটে দেখ
বারি মিশে দই ফুলে দেখ।
দেখ দেখ দিল দিয়ে দেখ
দেখা হবে লিখা হবে দেখ
দেখ দেখ দোর খুলে দেখ
দেখা হবে ভোর ছুঁলে দেখ।
দেখ-দেখ দেখ-দেখ দেখ
দেখ-দেখ দিল দিয়ে দেখ
দেখা হবে ভোর ছুঁলে দেখ
দেখ দেখ দিল দিয়ে দেখ।
মেঘ জমে হেসে আসে বর্ষা
সব খানে জেগে উঠে ভর্সা
দেখ মাঠে দুলে ফুল সর্ষে
দেখ লুটে কত দিল বর্ষে।
দেখ দেখ দিল দিয়ে দেখ
দেখা হবে লিখা হবে দেখ
দেখ দেখ দশ গুনে দেখ
দেখা হবে রাত শুনে দেখ।
দেখ-দেখ দেখ-দেখ দেখ
দেখ-দেখ দিল দিয়ে দেখ
দেখা হবে ভোর ছুঁলে দেখ
দেখ দেখ দিল দিয়ে দেখ।
.jpeg)
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊