তোমার স্মরণে

 


তোমার স্মরণে

      - পারভেজ 


আমি জানি এ কেমন চিত্তক্ষোভ তার

আমি জানি এ কেমন সর্বনাশা হার

শোষণে রোদনে প্রতিক্ষণে পরছে সে

কাছেপিঠে আতঙ্ক, হাসছে বারবার


হাসিমুখে বরণ করছে মৃত্যুদ্বার

আমি জানি এ কেমন বিশ্ব দরবার

আমি জানি কেমন দুষ্ট তার মানসে

তবু সে অটল, ভয় নেই খোয়াবার


আমি জানি ওই হাসি, তুমুল ব্যথার

মুচড়ে ফেলে অন্তর জগত আমার

হাসি দেখে হাসিতে চোখের জল আসে

তুমি যাচ্ছো চলে, চাদরে ঘেরা বাহার


আকাশ-জমিন জানে নদীর অঙ্গার

সর্বশ্রোতা জানে এত কান্না চিতকার

মনে রেখ একলা না তুমি অধিবাসে

দুয়া ছাড়া কিছু নাই এই অভাগার!

Post a Comment

0 Comments