বিষন্ন হাসি
- পারভেজ
হতে চাই আমি ঘৃণাভরা মুখ তবু
হাসিভরা মুখে কিছুতে হয়না কিছু
কাঁদতে চাই আমি বিনা কারণে দ্বিধা
ভরা মনে মননে ধারা নাইকো বাধা
ভাসতে চাই আমি সলিলে শূণ্য ছিঁড়ে
ঝরছে দেখ আজো সজলে তিক্ত তীরে
হা! হা! হাসতে চাই আমি হৃদয় খুলে
টপ! টপ! রিক্ত হিয়া থেকে রক্ত ভুলে
সিক্ত নয়নে চূর্ণ-বিচূর্ণ কল্পনারা
ডুবে যাওয়া অভিশাপ খুঁজে কিনারা
আমি চলিনা দুলিনা একা একা বসে
তিক্ততা ঢের তীক্ষ্ণতা আরো কাছে আসে
হাসি হাসি মুখ গুলো সব আশেপাশে
একে একে যায় আসে, যায়, ফের আসে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊