বিস্বাদ স্বপ্নগুলো

 


বিস্বাদ স্বপ্নগুলো
 - পারভেজ

আমার স্বপ্নগুলো ঘুরে, শুধুই ঘুরে,
বৃত্তাকারে মাথার ওপর বারে বারে;
স্বপ্ন ছিল - সমুদ্র পাড়ি দিয়ে উধাও,
অজানা দেশে অজানা ভীড়ে মোর নাও!
স্বপ্ন ছিল - সুস্বাদু খাদ্য সব খাবার,
হোক না তা এক কাপ চা বা আচার!
স্বপ্ন ছিল - একদিন উঁচুতে সম্মান
নিয়ে কমজোর থেকে হব বলবান!
সব স্বপ্ন! শখগুলো স্বপ্ন! শুধু স্বপ্ন!
রাত্রি স্বপ্ন, দিবা স্বপ্ন যত্ন করা রত্ন;
তবু আমি হেঁটে চলব বন্ধুর পথে,
ঘুরে ঘুরে আমি আমার রত্নের সাথে!
সাধগুলো বিস্বাদ রঙে রাঙিয়ে আমি,
আঁকড়ে ধরি মোর পদতলের ভূমি।

Post a Comment

0 Comments