One Punch Man S01 Ending Theme Song:
- মোঃ ইসতিয়াক পারভেজ
তুমি অবিলম্বে ফিরে এসো নিকেতনে!
রাত্রিবেলা যখন নব চন্দ্র দূর আকাশে,
শিহরিত হয় আমার প্রতিটি দীর্ঘশ্বাসে;
বেখেয়ালে বন্ধ করি চোখ দুটি আর,
শুধু তোমাকে নিয়ে ভাবি আমি দুর্বার।
আমি তোমাকে দেখতে চাই বারবার,
কাঁদনের বোধ জাগে আমার আবার,
কল্পনাবিলাসী মন আমার ধোঁকার;
আশা আমার বেজায় মাতাল,
অনুভূতিগুলো পায় তোমার নাগাল!
আমি জানি বেশ-
কত কঠিন কাজ কর তুমি সব সময়,
আর তুমিই তো সেই যাকে আমি ভালোবাসি;
তুমি অটল খুব কিন্তু তবু উতলা আমি!
দুর্বলতা তোমার আড়াল করোনা, অন্তত দেখাও আমাকে;
আকাশে যেকোন তারার আগে আমি ঠিক খুঁজে নেব তোমাকে;
সরাসরি তুমি ফিরে এসো নিকেতনে।

0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊