মনের মানুষ
-পারভেজ
ঝরা পাতায় সন্ধ্যের গুড়ো আলো
তোমায় দেখলে মনটা আমার ভালো
হয়রান আমি খুঁজে খুঁজে ফানুস
এতদিনে পেয়েছি আমার মনের মানুষ।
সকালের আলোয় আলতো ছোঁয়া
তোমার কথায় এলোমেলো হাওয়া
আমার মনের কথা চোখে চোখ রেখে
বলে দাও তুমি ভরসার হাসি নিয়ে মুখে।
জোছনার আলোয় আমার তোমায় পাওয়া
হাতে হাত রেখে তুমি আমি আগুনের ধোঁয়া
এই জীবনে চাইনা কিছু আর শুধু তুমি ছাড়া
তুমি ছাড়া শূণ্য সব একলা আমার মন পাড়া।
এই হৃদয়ে শুধু তোমারি স্বপন শুধুই তুমি
আমার মনে ভালোবাসার আশা তুমি
তুমি আমার তুমি আমার তুমিই আমার
এতদিনে পেয়েছি আমার মনের মানুষ।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊