আমি দুর্বল
-পারভেজ
আমি দুর্বল তুমি সবল কাছের চার বন্ধু আছে তোমার
বড়লোক তুমি আছে পয়সা আমি গরিব নাই অধিকার
চোখ দুইটা নিচে নামিয়ে
দেখা জিনিস দেখি না
নিত্য ব্যাথা হৃদয়ে চাপিয়ে
সত্য-ন্যায়ের শুনি না
মিথ্যে তুমি, তুমি অন্যায় সমাজে চলে তোমার শাসন
নিত্য আমায় কর অপমান দেখাও মরার কারণ
এক তরুণী পথে হাঁটলে বড় চোখে খাও
আর ওই চোখে-মুখে মায়ের নামও নাও!
বুকে-মুখে ধর্মের চিহ্ন এঁকে অন্যের জমি লুটো
মিথ্যে কথায় বেঁচে থেকে সত্যের পথে ছুটো!
মার তুমি কথায় না পারলে
আমার হাতে,বুকে,পিঠে,কপালে
ধর্ম ভুলে ক্ষতি কর ভাইয়ের
নিজ স্বার্থে রক্ত ছিটাও নিজ ঘায়ের
মন কাড়ে মন তোমারি কুমন মনে কর জিতে যাও জোরে
মনে রেখ তুমি একদিন উঠবে আমার সূর্য খুব ভোরে
আমার সত্য সাজাবে ধরা
বিচার হবে মিথ্যের কড়া
দগ্ধ বুক গাইবে আবার
সাম্যের গান বারবার
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊