অন্তরে অন্তর
-পারভেজ
দুটি প্রাণ খুঁজে এক মন
চোখে চোখ রেখে অকারণ।
প্রিয়া তোমার হিয়াখানা দিয়ো এই মনটারে
সমুদ্র যেমন গোপন কথা নিয়ে রাখে ভেতরে
আমার রঙধনু ছুটে তোমারি পথ ধরে
বাঁধনহারা হিয়া আজি ছুঁয়েছে বাঁধন।
ডালিম গাছে পাখি ডাকে খুব সুন্দর
রঙধনু পথ ধরেছে আকাশের নীল বন্দর
আজকে মিলেছে তোমার আমার অন্তরে অন্তর
মানেনি আর বাহিরের কোন বারণ ।
প্রিয়া তোমার মুখখানা জোছনায় দেখা দিও
আমার নেশা ভরা হৃদয়খানা কেড়ে নিও
তোমার নজরে নজরে অন্তরে অন্তর দিও
এই জীবনে এসে আমার দুনিয়া কর শাসন।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊