কবিতা:বিশ বছর বয়স

 বিশ বছর বয়স

-পারভেজ

বিশ বছর বয়স আসলো জীবনে

পরিবেশ বদলে গেল নতুন কোণে

কত কত দিন চলে গেল ভাবনায়

কত কত রাত শেষ হলো অপেক্ষায়।


শিখেছি মাথা নত করে কথা বলতে

শিখেছি স্বপ্নকে মরতে দিয়ে চলতে

বিশ বছর বয়স নিয়ে আসে ভয়

এ বয়সে আসে ভবিষ্যত সংশয়।


ক্ষতরনাক দুর্বার মানুষ সমাজে

চারিপাশে বদমাশি চিন্তা শুধু বাজে

বিশ বছর বয়স ক্ষত মরা প্রাণ

বাতাসে ছড়ে তাজা তজা লাশের ঘ্রাণ।


মনে মনে কত কল্পনা উদ্যোগ জাগে

আগুন জ্বালিয়ে দেয়া হয় ফুলবাগে

এ বয়স এক দীর্ঘশ্বাসের হুবহু

দুঃসাহসী মনে কাঁপন জাগে বহু।


বিশ‌ বছর বয়স চিনে নেয় জেনে

বাস্তবের কঠিন রোদ্দুর নেয় মেনে

তুফানের মাঝে দাঁড়িয়ে করে প্রার্থনা

মন্ত্রণা শুনে শুনে সহ্য করে যন্ত্রণা।


বিশ বছর বয়স বীরপুরুষ না

সহসরো শপথে পথ চলা যায় না

রক্তভরা ফুল এ বয়সের পকেটে

প্রখর আঘাতে চোখে রক্তাশ্রু নিকটে।


এ বয়স খালি চেয়ে থাকা আকাশে

না পাওয়ার চাওয়া রয়ে যায় পাশে

এ বয়স উজ্জ্বল সমুদ্রে মরুভূমি

নীরব জটিল রহস্য অন্তরগামী।


এ বয়স রোদনের জয় হাসি মুখে

আত্মা ও গাত্রের‌ সংগ্রাম চোখে চোখে

সাহায্যের হাত দিয়ে মানে অত্যাচার

ভোরের আলোয় সন্ধ্যের ফুল বেকার।


বিশ বছর বয়স বিজয় আনতে

বেদনা খুঁজে খুঁজে চলে মনের সাথে

বাস্তবতা রুখে দেয় জীবন ঝঙ্কার

এ বয়স টানে শুধু উপসংহার।


বিশ বছর বয়স প্রাণে আসুক বা না আসুক

সবাই সবাইকে যেন ভালোবাসুক

ভালোবাসা দিয়ে বিশ বছর বয়স

পৃথিবীটা হবে সহজ সরল সবুজ সরস।

Post a Comment

0 Comments