কবিতা:অতিথি এসেছে

 অতিথি এসেছে

-পারভেজ

আজকে এসেছে অতিথি বাসায়

সালাম দিয়ে বরণ করি দরজায়

চা-বিস্কুট-ফলমূল-মিষ্টি দিয়ে

মেতে উঠি সব নতুন গলপো নিয়ে।


কথায় কথায় সুখ দুখ ভাগাভাগি

কিছু কিছু কথা নিয়ে খুব হাসাহাসি

মন যায় সুস্বাদু রান্নার আয়োজনে

খুশি হবে অতিথি মজাদার ভোজনে।


অতিথি এসেছে ঘুরে বেড়াব সবাই

দিন শেষে বুকে কষ্ট নিয়ে জানাই বিদায়

মুহূর্তগুলো স্মৃতি করে আসবেন আবার

এখন সময় হলো অতিথি যাবার।

Post a Comment

0 Comments