একা আমি
-পারভেজ
বন্ধ সব দোকান ভাঙা আমার প্রাণ
একা একা আমি যাচ্ছি মিশে অন্ধকারে
বুকে এক হাতুড়ি শুধু মারছে বাড়ি
থেকে থেকে খুঁজে যাচ্ছি আমি যারে তারে।
দুজনে দুজনে করে গল্প হাসিমুখে
একসাথে হেঁটে চলে তারা জাদু মেখে
চারজনে মিলে করে হৈচৈ শোরগোল
একা আমি শূণ্যতা দিচ্ছে আমায় দোল।
পাড়া ভর্তি মানুষে গান গায় হরষে
ধীরে ধীরে আমি যাচ্ছি চলে বহুদূরে
মনে শিখা জ্বলন্ত একা হিয়া পুড়ন্ত
একে একে ভুলে যাচ্ছি আমি দুনিয়ারে।
কতভাবে কতজনে সেজেছে আজকে
একা আমি বলি সবাইকে হেঁকে হেঁকে
আমিও বেঁচে আছি তোমাদের মতোই
তবু কেন আমি তোমাদের কাছে ভয়!
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊