ক্রাশ
-পারভেজ
চোখ নাই পিছনে দেখি আমি সামনে
অস্থির শান্ত হিয়া মরমী ক্ষণে ক্ষণে
যারে দেখি খাই ক্রাশ
দিন যায় যায় মাস
দুয়ে ছয়ে হয় নয়
বলে সবে ধূর্ত বয়!
চারিপাশে মানুষ সব মিলে অমিলে ।
রত্নে ভরা চেহারা নীল চোখে জমিলে
রিক্ত হিয়া জটিল হৃদয় হলে হলে
করি দৃশ্যের বদলি
তবু চোখে পড়ে কলি
জানিয়ে দিলে বাতাস
আমি খেয়ে গেছি ক্রাশ
সবুজ ঘাসে সুবাস মিশে যায় রাতে।
ঝরা পাতা ঝরে পড়ে গন্ধ মেখে হাতে
কুসুম বাগে আগুন লাগে প্রাতে প্রাতে
রিম ঝিম রিম করে
পায়ে পায়ে ছন্দ ঝরে
মাঝে মাঝে কথা কয়
মনে মনে ক্রাশ হয়
যোগাযোগ পেয়ারের সরু পথ মাপে।
হয়তো কেউ আমার নামে মালা জপে
মিলেনি তবু খুঁজেছি আমি ধাপে ধাপে
কাউকে খুঁজে ফিরিনি
ভালো করেও দেখিনি
জানে মেঘলা আকাশ
তবু খেয়ে গেছি ক্রাশ
একলা আমি চোখ মেলে মুচকি হেসে।
ওই শোন চিতকার সুনীল বারীশে
নিভু নিভু প্রাণে নিমন্ত্রণ পাশে পাশে
আমি জানি আমি একা
খুব বড় এক বোকা
যারে তারে দিই হিয়া
আর নিভে যায় দিয়া
বারণ ভেঙে তবু ক্রাশ বিনা কারণে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊