অভি ভাই
-পারভেজ
আমাদের অভি ভাই
নাক দিয়ে সিগারেট খায়
পথে হাঁটে চোখ বুজে
কান দিয়ে কাকে যেন খুঁজে।
সারাদিন থাকে ঘরে
অভি ভাই দিনে ভয় করে
রাত হলে দেয় হানা
শহরের সব পথ জানা।
রঙিন চশমা পরে
সে ঘুমায় টেবিল চেয়ারে
নখ কাটে নখ দিয়ে
আর চুল কাটে ছুরি দিয়ে।
উড়ে চলা গাড়ি দেখে
স্বপ্ন তার বহু দুই চোখে
গভীর ভাবতে গিয়ে
চাঁদের আলো খায় চিবিয়ে।
বই পড়ে উল্টো করে
বইয়ের শেষে শুরু করে
এক পৃষ্ঠা শেষ হলে
দেয় নাকটা দিয়ে বদলে।
আকাশের দিকে চেয়ে
যুক্তি কথায় দেয় হারিয়ে
সে যেন মানুষ নয়
অভি ভাই পারে সব অভিনয়।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊