কবিতা:সাদা পৃষ্ঠার গন্ধে

 সাদা পৃষ্ঠার গন্ধে

-পারভেজ

সাদা পৃষ্ঠার গন্ধে আমি নেশায় থাকি

কলমের কালিতে রঙধনুও আঁকি

বইয়ের উপর জমানো আলো দেখি

দেখতেই থাকি আছে বাকি যা দেখার।


মেঘ করে আসে কত অঙ্ক সূত্র ভাসে

চোখের জলে সাদা পৃষ্ঠার গায়ে মিশে

মাথা ভরা ব্যাথা নিয়ে গরল প্রশ্বাসে

লিখতেই থাকি আছে বাকি যা লিখার।


নতুন বইয়ের গন্ধে নেশায় আমি

এক পলকে সব শেষ পৃষ্ঠায় থামি

সময় চলে যায় নেশায় ধীরগামী

শিখতেই থাকি আছে বাকি যা শিখার।


জ্বলছে সাইন কজের সমীকরণ

করছে গামা বিটা নব মান বরণ

চরণ ফেলে দম্ভ ভরে হাঁটে সরণ

চাইছে দিক দূরে উড়ে চলা পাখার।


অঙ্ক অঙ্গীর গন্ধে আমি নেশায় থাকি

মনেরও অলিতে গলিতে রেখা আঁকি

সাদা পৃষ্ঠায় নানা রঙের ছক দেখি

দেখতেই থাকি আছে বাকি যা দেখার।

Post a Comment

0 Comments