কবিতা:তার সামনে বসে আছি

 তার সামনে বসে আছি

-পারভেজ

এখন তার সামনে বসে আছি

টুকটাক কথা হচ্ছে

হৃদয়টার অবস্থা নাচি নাচি

সময়টা বেশ যাচ্ছে।


হাজারো কথা হচ্ছে উদয় মনে

কোনটা ছেড়ে কোনটা বলি!

কিন্তু পারছিনা বলতে কিছুই

বসে আছি হাসি হাসি মুখে।


এখন তার সামনে বসে আছি

আমার সকল স্বপ্ন নিয়ে

আর দেখছি উড়ে যাওয়া মাছি

চোখ দুটো মাটিতে নামিয়ে!


ঝিরি ঝিরি বাতাসে উড়ছে তার কেশ

তারই দিকে আছি তাকিয়ে

টুকটাক হচ্ছে কথা চোখে চোখ মিলিয়ে

বসে আছি তার সাথে সময়টা যাচ্ছে বেশ।

Post a Comment

0 Comments