কবিতা:নতুন শহরে

 নতুন শহরে

-পারভেজ

পড়ছে দেখ মিঠে মিঠে রোদ ইটের গায়ে টিনের বাড়ি ছাড়িয়ে

কত বড় বড় বিল্ডিং মারছে উঁকি বাদল ঘেরা আকাশে গিয়ে

আমার অপেক্ষায় কত বড় বড় রাস্তা নতুন স্বপ্ন নিয়ে

নতুন জীবন ডাকছে আমায় এই নতুন শহরে।


                   গাইছে গান সুবাসভরা

                   শহর ডাকছে দিবে ধরা

                   শহরের বুকের আয়না

                   দেখায় আমার মুখখানা।


কত শত অলিগলি কত নব পরিচয় সব হবে জানাশোনা

রঙিন কত জীবন আর প্রাণ জুড়ানো গতিময় এই শহর

শহরের হাত ধরে অভিজ্ঞতা চেয়ে নিয়ে সব হবে চেনা চেনা

নতুন প্রেমে এ মনে দুই চোখে নেশা নেশা ভাব নিয়ে এ শহর


Post a Comment

0 Comments