নতুন সমীকরণ
-পারভেজ
দেখ দেখ দেখ পুরাণ হয়েছে মোর পরাণের সমীরণ
এয়ার ফিল্টারে বদলাতে হবে তোমার নতুন সমীকরণ
শীতের শেষে নব উষ্ঞ হাওয়া আমি আমায় কর বরণ
চরণ ফেলে সব ভুলে তুমি হয়ে যাও এই দুই চোখের তারা।
গুণ কর ভালোবাসা
যোগ কর ভালোলাগা
তুমি আমার জীবনের আশা
তুমি মোর মরণ পাড়ে ডাঙ্গা।
আমি আজ যেদিকেই তাকাই দুই তিন মিলে হয়েছে সাত
যখন আমি দাঁড়িয়ে চৌরাস্তায় চুপ করে খুব হয়েছে রাত
চারিদিকে আঁধারে ঢাকা তোমায় ঘিরে ঘুরছে আমার চাঁদ
নতুন সমীকরণে যোগ দিয়ো বাদ হয়েছি আমি নবজ্বরা।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊