ও কন্যা
-পারভেজ
ও কন্যা তুমি সুন্দর সুন্দর তোমার মন
আজি হবে তুমি আমার আপনজন
এখন থেকে তুমি আমার শুধুই আমার
আজি হবে তুমি এ মনেরি প্রিয়জন।
ও কন্যা ওমন করে কি দেখ তাকিয়ে
ও হাসি মাখা মুখ বাঁকিয়ে
এখন আমি কি যে করি ভেবে না পাই আর
আমার মন দাও ভরিয়ে!
এ গল্প তুমি আমি ও আমাদের
গানের সুরে আলো আসে চাঁদের
ও কন্যা সময় হলো আমার সাথে যাবার
বাতাসে গন্ধ ভাসে নব নব রোদের।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊