কবিতা:আমি ভালোবাসি তোমাকে

 আমি ভালোবাসি তোমাকে

-পারভেজ

আমি ভালোবাসি তোমাকে,ভালোলাগে তোমাকে

তোমার ওই চোখের আলো ভাবায় আমাকে

         ডুবায় আমাকে ভোরের আকাশে

         ভাসায় আমাকে গানের বাতাসে

তোমার ওই ধীর চলন আমি ভালোবাসি

ভালোলাগে হাঁটতে শুধু তোমার পাশাপাশি।


তোমার জন্য নতুন করে আমি চলতে শিখেছি

তোমার জন্য ভালোবাসা গান সারা রাতে লিখেছি

         আমি দেখি তোমায় ফিরে ফিরে

         হারিয়ে যাও মানুষের ভিড়ে

খুঁজে দেখি বই নিয়ে তুমি বেঞ্চের উপর বসে

বেখেয়ালে একবার তাকাও তোমার আশেপাশে।


তোমার নজরে নজর মিললে আমি ধোঁয়া

তোমার সাথে কথা কথায় মিলে যেন ছোঁয়া

        অসাড় আমি তোমার রূপে

        দূরে রয়েও মোর সমীপে

সমুজ্জ্বল তুমি,মোর দুয়ারে বিরল ছায়া

লোলিত আমি বেফাঁস আজকে আমার দুয়া।


অগ্নি দ্যুতি ছড়ায় যখন দেখি তোমায় সন্ধ্যায়

ভালোবেসে ফেলেছি আমি ওই মিষ্টি করে হাসায়

          তোমার নম্র ভদ্র চাল চলন

          সুগোল নিটোল অঙ্গীর গঠন

তোমার সাজসজ্জা টানে আমাকে টানে বারে বারে

নেশা ভরা ভঙ্গী নেশায় পড়েছি বহরে বাহিরে।


ওই বাঁকা মুখের হাসি,বাঁকা চোখের ফাঁকি

গাল থেকে চুল সরালে লাগে তোমায় সে কি!

         আর অগোছালো তুমি

          বড় ভালোলাগে তুমি

ভালোবেসে একটু হাসলে হাসে যেন ধরা

তোমায় দেখলে মন জুড়ায় হৃদয় ভরা।


নির্ঘুম রাতে আঁধার ঘরে একা আমি জেগে

জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ে ভেঙ্গে

         জাগ্রত আমি মধুর স্বপ্ন চুমি

         যাব বহুদূরে আমি আর তুমি

আমি ভালবাসি তোমাকে বলতেই পারিনি

ভালোবাসি যারে বলব যে কিভাবে বুঝিনি!


          



         


Post a Comment

0 Comments