কবিতা:ঘুম

 ঘুম

-পারভেজ

ঘুম তোমাকে আমি ভুলিনি খুব আলোয় আমি ছাড়িনি

কিছু সূত্র আছে বাকি আর কিছুক্ষণ চোখ মেলে রাখি।


চুপ করে আবার এসোনা কিছু অঙ্ক মাথায় রাখিনি

আমায় দেখে ঘুরে যেয়োনা আর একটু জাগি রজনী।


বালিশের কোলে ঘুম তুমি টেবিলের পড়া শেষে আমি

 একটু অপেক্ষা কর তুমি কিছুক্ষণ পড়া মিলে দেখি।


ভেতরে বাহিরে নয়নে নয়নে

একটু ঘুম আছে বাকি।

Post a Comment

0 Comments