কবিতা:আজকেও দেখ কে জিতেছে

 আজকেও দেখ কে জিতেছে

-পারভেজ

ছেঁড়া গেঞ্জি পরা ছেলেটা কাজ করছে মানুষের

দোকানে দোকানে কাজ করে আর কতটা পয়সা পায়

পয়সার দাম কমে গেছে নাইকো আর দাম আগের

কোন দিন খায় তো কোন দিন না খেয়েও কাটায়

                  বাবা তার গেছে মারা

                  আম্মায় ভুগে অসুখে

                  ছোট ভাই কান্না ভরা

                  বাকহারা বোন দুখে 

কত শত কথা ভরা ভরা চোখে মুখ বুজে কাজ করে

একটাকা দুইটাকা যা পারে আল্লার ঘরে করে দান

পাড়ার কারো বিপদে ছুটে যায় করে সাহায্য যেটুকু পারে

বড় বড় সাহেবের অপমান ভুলে দিন শেষে খুশি প্রাণ

                 শক্তিশালী ছেলে গুলো

                 মজা করে মারে তারে

                 সাহেবী পায়ের ধুলো

                 নেয় কত তার ঘাড়ে

দুই চোখে সে দেখেছে কত দুই নম্বরী ব্যবসা

কানে কানে শোনা কথায় তবু করেনি হিংসা

কোটিপতি মোবারকের বাবার চিকিতসায় দিয়েছে

তার সব জমানো টাকা আজকেও দেখ কে জিতেছে

Post a Comment

0 Comments