কবিতা:আমি তোমাকে ভালোবেসেছিলাম

 আমি তোমাকে ভালোবেসেছিলাম

-পারভেজ

আমি তোমাকে ভালোবেসেছিলাম

এখনো তোমাকে ভালোবাসি

এক সাগর জোছনা তোমাকে দিলাম

আঁধারে যেন দেখি তোমার হাসি।


যেন না হয় আমার ভালবাসা

তোমার বিরক্তির কারণ

যেন না হয় আমার ভালবাসা

তোমার যন্ত্রণার কারণ।


আমি তোমাকে ভালোবেসেছিলাম

আর আমি জানি নিরাশতা

লাজুকতা আর বেফায়দা

গড়েছে আমার ভালবাসা।


আমি তোমাকে ভালোবেসেছিলাম

ভালোবাসা আমার ঠুনকো

ভালোবাসা আমার সত্য

তোমায় ভালোবাসার জন্য।

Post a Comment

0 Comments