অবুঝ বালক
-পারভেজ
আমি কষ্ট আমি দুঃখ আমি বেদনা
অভিশপ্ত আমি ভয়ের রাতে যন্ত্রণা
হাসি মুখে মানুষের শৃণ্যতা আমি একলা
গুন্ডাদের হাতে মার খেয়ে পথ চলা।
আমি মানুষের ভীড়ে রাস্তার ময়লা
সস্তা জীবন আমার বন্ধু আমার কয়লা
বেচারা আমি আমার বোঝা কেউ আমাকে সয়না
আমি বিশ্রী গন্ধ আমার কাছে কেউ রয়না।
জঘন্য অপরাধ আমি সাধারণ মানুষে দোলা
শত অপমানে চুপচাপ আমি মনে কথা বলা
অসহায় চিতকার আমি অন্যের দোকানে কেনা
অবুঝ বালক আমি মানুষের কাছে ঘৃণা।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊