বেঞ্চ
-পারভেজ
কাঠের লম্বা আসন আমি
মানুষ নাম দিয়েছে বেঞ্চ
সুখের দুখের গল্প জানি
আমার দুই নয়নে লেন্স।
শিক্ষার আলোয় সারি সারি
পথের ধারেও থাকি আমি
কত জনে কত ভাবে বসে
গল্প সব দেহে যায় মিশে।
মুখে হাসি হাতে হাত রেখে
পথহারা শুয়ে পড়ে রাতে
দিনে ক্লান্ত গায়ে বসে পড়ে
কেউ থাকে অপেক্ষার জোরে।
কত কিছু লিখা আছে গায়ে
কত শত স্মৃতি যায় রয়ে
চার পায়ে দাঁড়িয়ে একাকী
কান পেতে যারে তারে ডাকি।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊