প্রথম প্রেম
-পারভেজ
এমন কেমন এই আমার প্রথম প্রেম
জানিনা তার কোন অ্যাড্রেস অ্যান্ড নেম
দেখতে সুন্দরী কোন বিদেশি বাঙালি ম্যাম
মনটা আজি আমার নাচি নাচি করে।
সময় যেন না থেমে দ্রুত চলে গেছে
চোখের পলকে প্রিয়া যেন হারিয়েছে
নীল আসমান আমায় দেখে হেসেছে
মনে মনে বলি লিখা ছিল এই তাকদিরে।
সুগন্ধ ভরা সবুজ খামে চিঠি ভুল ঠিকানায়
অসময়ে প্রেমের বৃষ্টিতে আমি ভাবনায়
আমার এই প্রথম প্রেম কোথায় লুকায়
বন্ধ চোখে বন্দী মহব্বত দেখি ফিরে ফিরে।
কেন প্রেম এত এত কঠিন পেয়ারা
ভোলা মন বারে বারে চায় পেয়ারের সাড়া
দূরে দূরে থেকেও হৃদয় পুড়ে থোড়া থোড়া
কেউ যেন লিখে দিয়েছে প্রথম প্রেম বুক চিরে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊