কবিতা: যেতে হবে বহুদূরে

 যেতে হবে বহুদূরে

-পারভেজ

রিকশার প্যাডেল মেরে মেরে চলছি আমি দূরে

এই শহর ছেড়ে যেতে হবে আমাকে বহুদূরে।


নগরের অলিগলি ভরে গেছে মন্দ লোকের সারিতে

মানুষের হাতে রক্ত হয়েছে ভক্ত যার টাকা আছে বাড়িতে

জীবনের স্বপ্ন বুকে বেঁধে আকাশে গাঁথে আতশবাজি

তেলা মাথায় তেল দিয়ে গান গায় একই সুরে সুরে।


আজকের বিলাসী দিনে সবকিছু হয়েছে ডিজিটাল

গায়ের শক্তি মাথার শক্তি সমুদ্রে তুলেছে পাল

ঘিরেছে মানুষ মানুষকে ছোট ছোট খবরে জানলে আজি

তবু জ্বরা কপালে খাবার নাই যাচ্ছি চলে ধীরে ধীরে।

Post a Comment

0 Comments