সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়
(পারভেজ)
She walks in beauty
Lord Byron
১
সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়,যেন
নির্মেঘ ভূ ও তারকিত শূণ্যের রাত;
এবং তম ও প্রভার সরেস সব
মিলিত হয় তার আনন্দে ও লোচনে;
এরূপে এ মৃদু আলোর প্রতি কোমল
যা নভ দিতে নারাজ নিষ্প্রাণ দিনকে।
২
একজনে বেশি ছায়া,অন্যে কম আভা
দিয়ে,হারায় অর্ধেক বেনামী মাধুর্যে
তার কল্লোল খেলে প্রতি কৃষ্ঞ বেণীতে,
কিংবা তার আস্যে ছড়ায় মৃদু প্রভা;
যেথা শান্ত মিষ্টি ভাবনাদের প্রকাশ,
কি পবিত্র কত প্রিয় তাদের আবাস।
৩
এবং ওই গালে আর ওই ভুরুতে
অতি কোমল অতি শান্ত তবু বলিঘে
যে হাসি জয় করে যে ছোট দীপ্তি ছোড়ে
কিন্তু কাটানো শ্রেষ্ঠ দিনের কথা বলে
শান্তিতে একটি হৃদয় সর্ব গভীরে
একটি মন যার ভালোবাসা নিষ্পাপ
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊