কবিতা:জ্বালাও দিল

 জ্বালাও দিল

-পারভেজ

প্রথম দেখায় আজ আমি প্রথম প্রেমে পড়েছি,

আনজানে আমি প্রেমে প্রেমে রাস্তা হারিয়েছি,

গুনগুনিয়ে খুশি খুশি বলে আমার দিল,

প্রিয়ার মুসকুরানে মালুম নাই কোথায় মঞ্জিল।

একদিন তুমি থাকবে না,আমি থাকব না

প্রিয়া,তবু থাকবে নিশানি,তোমার আমার কাহানি।


মহব্বত তোমার-আমার, দেখুক সারা জামানা;

তুমি কেন দূরে রও,দুটি চোখে দিলাম ভরসা,

নজরছে নজর মিলাও না,আমার দিল জ্বালাও না।

আমার জীবনে এসে জ্বালাও রঙিলা দিশা

প্রিয়া,চঞ্চল তুমি রঙিলী,জাগাও মোর জিন্দেগী!

Post a Comment

0 Comments