কবিতা:কৃত্রিম প্রকৃতি-

কৃত্রিম প্রকৃতি-পারভেজ


 আমরা মানুষ, আমাদের নয়নে জল ধরে;

কখনো বাঁধাহীন, কখনো টুপটাপ ঝরে।

কিন্তু আমি দেখেছি, মানুষ ছাড়াও কেঁদেছে,

পশু-প্রাণীর চোখের বারি, এমনকি গাছেরো পড়েছে।

আমি দেখেছি আকাশকে কাঁদতে,শুনেছি চিৎকার,

গগন যে কার জন্য এত কাঁদে,ফুলে উঠে পারাবার!

Post a Comment

0 Comments