ঐতিহাসিক ঘুষি
-পারভেজ
দিনটা ঠিক মনে নেই
হলপ করে বলতে সেই সেই
তৃতীয় শ্রেণীর পড়া পড়তে
চলে এলাম আর,সি,এস- তে
তবে মনে আছে একটাই
প্রথম দিন স্কুল দর্শনে
দিয়েছি একজনের নাকে
আমার ডানহাতি ঘুষিটাই
ঝগড়া কি নিয়ে মনে নাই
নাক দিয়ে রক্ত পড়লে
খুয়া নিয়ে তেড়ে আসে
আর রাজ্জাক মামা দেয় বাঁধা।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊