কবিতা:বন্ধু

 বন্ধু

-পারভেজ

বন্ধু- তুমি আমার হৃদয়ের গভীরে

থাকা শত শত স্মৃতির মায়াজাল

বন্ধু- তুমি আমার সময়ের সাগরে

থাকা স্বচ্ছ কাঁচের আয়না

বন্ধু- তুমি শত মানুষের ভীড়ে

থাকা এক গাল হাসি আর এক বুক আশা।


          শালা দিয়ে শুরু করে

          পিঠে-পেটে ঘুষি মেরে

          আন্দাজে মুখে হাসি নিয়ে

         আবেগে ধরি তোকে জড়িয়ে।


বন্ধু- তোর কাছে হেরে গেছে সব সীমানা

                              জিতে গেছে সব বোকামি

বন্ধু- তোর সাথে দিয়েছি মত আড্ডা

                             আর করেছি যত হাসাহাসি

           সব রেখে দিয়েছি বুকে

           সোনার মোড়কে, রূপালী সিন্দুকে

           তালা দিয়েছি তাতে এক সিন্ধু

           চাবি আছে একটাই একটা শব্দ- বন্ধু।

Post a Comment

0 Comments