কবিতা:আসবে বুঝি এখনি

 আসবে বুঝি এখনি 

-পারভেজ

চেয়ারে বসে আছি আমি আর 

          ভাবছি তোমায়,

তুমি আসবে বুঝি এখনি

চায়ের কাপ দুটি হাতে নিয়ে।

দেখব আমি তোমার

ওই মিষ্টি হাসি আর

           হারাব আমায়।

কোন এক অজানায়

আনমনে- বেখেয়ালে

তোমাকে সাথে নিয়ে।


চেয়ার ছেড়ে আমি

ফ্যানের নিচে উঠে

              দাঁড়িয়েছি।

আসবে বুঝি এখনি তুমি

চুপিচুপি, নিঃশব্দে আমার

               কাছাকাছি।


চোখ মেলে দেখব আমি তোমায়

আর জড়িয়ে ধরবে আমায়।

কোন মধুর মায়ায়

আকাশ ভরা স্বপ্ন আমি দেখাব

                   তোমায়।


ঘুম ঘোরে আমি তবু

জেগে আছি তোমার

                      অপেক্ষায়।

আসবে বুঝি এখনি তুমি

চাঁদের সব আলো নিয়ে।

বিষ্ময়ে দেখব আমি 

তোমার ওই চেহরাখানি

আর ডুবে যাব নেশায়।


কোনো এক ভরসায়

ডানা মেলে দিব উড়াল

তুমি- আমি পাশাপাশি

আসবে বুঝি এখনি তুমি।






Post a Comment

0 Comments