ভালো লাগছে না
-পারভেজ
ভালো লাগছে না আর পারছি না
পড়তে,সারাটা সকাল বিকাল সন্ধ্যে
আলো আসছে না আর যাচ্ছি না
পড়তে,এসেছে চোখে ঘুম এরি মধ্যো।
খোলা জানালা আলো আঁধারের খেলায়
এসে পড়েছে প্রজাপতিটা কিসের নেশায়?
হাওয়ারাও এসে জুটেছে তারি সাথে
মানা নেই,নেই মানা আজি ছুটতে
শূণ্যতায়।
চাদরের ফুলগুলো জেগে উঠেছে
টেবিলের বইগুলো আলো ছড়াচ্ছে
আর আমি চলেছি দূরে বহুদূরে
আকাশের সীমানায়।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊