কবিতা:সে কি তুমি?

 সে কি তুমি?

- পারভেজ

তোমারি চোখের ওই চাউনি হৃদয় চোরা

সারা দিনে সারা রাতে এ আমি ঘুমহারা।

সে কি তুমি? সে কি তুমি?


চোখে চোখে শশী জ্বলে জানালায় একা একা

তিমির আন্ধারে খুঁজি আমি তোমারি দেখা

হঠাৎ আমার বাঁশিতে অজানা সুরে সাড়া।

সে কি তুমি? সে কি তুমি?


রব আমি তোমারি জন্যে ক্ষণে সকাল সাঁঝে

এমন কেন হাহাকার আমার হিয়া মাঝে।

সে কি তুমি? সে কি তুমি?


বিনাশী ঝড়ে রাতে নিশ্চুপতা উঠে জেগে

বুজি শান্ত চোখ অশান্ত হৃদয় আবেগে

ঝড় চলে যায় শেষে জ্বালিয়া আগুন ধারা।

সে কি তুমি? সে কি তুমি?

Post a Comment

0 Comments