বিজয়দ্বারে
- পারভেজ
মেঘলা আকাশ চলে গেছে সূর্য দূরে
মিশে গেছে ছায়া আঁধারে
বাতাসে হেরে যাওয়ার গন্ধটা ভাসে
পথটা জাগে আশার আলোয় আড়ালে।
আড়ালে জ্বলেছে আমার নাশিত হিয়া
বুজেছে সকল প্রদীপ মিটেছে আশা
তবু আমি হেরেছি চলেছি বকে বকে
চিৎকারে টেনেছি নিজেকে।
তুমি কি বল না বল পাইনা শুনতে
আমি আগুনে কিছু নাই হারানোর
বহুদূর এখনো বহুদূর যাবার
আমি বারে বারে পড়ে গিয়ে একদিন বিজয়দ্বারে।
কত শত বার পড়েছি আকাশ থেকে
কত বার শিখেছি দাঁড়ানো ব্যাথা মেখে
গলা তুলে তুলেছি আওয়াজ দূরে
এক চিত্তে ভেঙেছি হাড় গড়েছি মরে।
মরেছি বন্দুকের গুলিতে
বুলেটপ্রুফ আমি পাথরের মত দৃঢ়
হয়ে যাব ছিন্নভিন্ন
তবু মিশব না আঁধারে।
তোমার কথা যায় না শোনা
আমার আর কিছু নাই হারানোর
বহুদূর এখনো বহুদূর যাবার
আমি বারে বারে হেরে গিয়ে একদিন বিজয়দ্বারে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊