অপেক্ষাতে আমি
- পারভেজ
তুলি দিয়ে আঁকা আকাশে শা শা বাতাসে
দিলাম আমি ছড়ায়ে ভালোবাসা তারে
আঁখি দিয়ে বলা কথাতে মৌ মৌ আভাসে
সবই আমি হারায়ে ভালোবাসা দ্বারে।
আর একটিবার ওমন রাঙা চেহরা চাউনি
লাল ছারখার করে দাও আমার অন্তর হিয়া
আর একবার ওমন বাঁকা মুখের হাসি খানি
কাল বারবার এনে দাও আমারে আরাম দিয়া।
শরতের মেঘের মতন এলে আর চলে গেলে
দেখা মিলল না, মিলল না দেখা আর
কতদূর কোথায় তুমি আমায় একা একা ফেলে
লেখা থাকল না ,রাখলে না কথা আর।
যেখানেই যাও থাকবে লেখা নাম প্রতিটি ঘাসে
দিবাস্বপনে তুমি আবার তুমি হাড়ের গভীরে
থাকলেও দূরে তুমিই থাকো আমার আশেপাশে
অপেক্ষাতে আমি ইচ্ছে হলে তুমি আসবে কুটিরে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊