লুকোচুরি
-পারভেজ
চোখ দুটি বুজে আঁধারে আমাকে খুঁজো
খোঁজার আগে তুমি দশ পর্যন্ত গুনো
আলোয় ছায়া থেকে করো আমায় চুরি
খেলব আমি তোমার সাথে লুকোচুরি।
লুকিয়ে আমি গুটি গুটি পায়ে আড়ালে
আমার সন্ধান পাবে না তুমি যেখানে
এ আঁধার ঘরে পাবেনা তুমি দেখতে
আঁধার পেরিয়ে পারবে কি মোরে ছুঁতে?
আমার সন্ধান সময়ের পথ ধরে
পাও কিনা এ আমাকে খুঁজে দেখ দেখি
আলোয় ছায়া থেকে করো আমায় চুরি
খেলব আমি তোমার সাথে লুকোচুরি।
এইযে ধাপ অনুসরন করো আর
আঁধার ছাড়িয়ে এ দেওয়ালের কাছি
আরো কাছে এসে সন্ধান কর আবার
পাশ কাটিয়ে রুদ্ধশ্বাসে লুকিয়ে আছি।
উঁকি মারি বাইরে এ মাথা বের করে
চেষ্টা কর শোন ঐ চলার শো শবদো
কি দুঃখ তুমি এখন দৃষ্টির বাইরে
ছায়া ধরে মনে করা আমাকে হারানো।
লুকিয়ে আমি গুটি গুটি পায়ে আড়ালে
আমার সন্ধান পাবে না তুমি যেখানে
আলোয় ছায়া থেকে করো আমায় চুরি
খেলব আমি তোমার সাথে লুকোচুরি।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊