অনেক কিছু বলার ছিল
-পারভেজ
অনেক কিছু বলার ছিল
হ্যাঁ, অনেক কিছু
বলতে পারিনি কিন্তু
অনেক কিছু বলার ছিল
এক কাষ্ঠে দুই প্রাণ
বসে ছিল রোদ্দুর হাওয়ায়
যখন বলার ইচ্ছে হতো
গলায় আটকে যেত জান
যদি আকাশ হতে আসতো উল্কা
কিংবা ধুমকেতু আর কিছু শঙ্কা
আমি নির্ভীক,বিপদ রুখে
উদ্ধার করতাম তোমায় নিঃসন্দেহে
আজকে আসুক ঝড় ঝঞ্ঝা
বলব এবার মনের কথা
সুবাস এসে সাহস দিল
ভীতু মন অনেক কিছু বলার ছিল
হাতে হাত রাখিনি
নয়নে নয়ন মিলেনি
তারপরও দু'মনে কথা ছিল
অনেক কিছু বলার ছিল
জানে আমার ঘরের আয়না
কত হাজার বার করেছি চেষ্টা
তবু কভু পারিনি যা আছিল
এ মনে; বলার কত সুযোগ ছিল!
আজ আর সময় নেই
হায়! আর সে নেই সেই
অথচ দুপ্রাণে কতকিছু আছিল
আমার কতকিছু বলার ছিল!
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊