কবিতা:স্বপ্ন

 স্বপ্ন

-পারভেজ

গাছের ফুল সুন্দর দুই জায়গায়

রঙিন ফুল গাছে আর খোপায়

কিন্তু হঠাৎ কি মনে হলো যে

ইচ্ছে করলো গাছের ফুল ছিড়তে

লাল গোলাপ ফুল ছিড়তে গিয়ে

শক্ত দুই কাঁটা বাঁধল হাতে


পানির মাছ পানিতে সুন্দর আর

পেট খালি থাকলে ভাত ভর্তি থালায়

পুকুরঘাটে মাছ ধরছিল বালক চার

মাছ কখন উঠবে ছিলাম আমি অপেক্ষায়

হঠাৎ দেখলাম একটা মাছ ঘাটের কাছে

অসাঁতারু আমায় কে যেন ফেলে দিল বারি মাঝে


স্বপ্ন দেখতে ভালোবাসি দিনে কিংবা রাতে

কখনো ভালো স্বপ্ন আবার কখনো ভয়ংকর

যেই স্বপ্ন দেখি সেটা স্বপনই থাকে

কখনো বেঁচে যাই তো কখনো ভালো লাগে

কখনো খারাপ লাগে বুক করে ধড়ফড়

কখনো বিনা আওয়াজে চিৎকার, সব স্বপ্ন প্রাতে

Post a Comment

0 Comments