শীত সময়
-পারভেজ
চারিপাশে সব ফিকে
সাদা কালো জীবনে রঙ নেই
আজি আমাকে ঘিরে
কোন পাখির ডাক নেই।
হাওয়া বইছে ধীরে ধীরে
যেন সময় থমকে গেছে
আজি বুকের শ্বাস গলায়
বিনা কারণে আটকেছে।
মেঘহীন নীল আসমান
কোনো পাখি উড়ছে না
নদীতে নৌকা ভাসমান
কোনো মাঝি গাইছে না।
সন্ধ্যার নরম গোধূলিতে
কিছু পাখি নীড়ে ফিরে
মাঠের সবুজ বালুতে
কিছু বালক এখনও খেলে।
হা হুতাশ ভরা বাতাস
নিয়ে আসে ঠান্ডা শিশির
কোথাও নেই কোনো আশ
চোখের পলকেই ঘন তিমির।
মুসাফির হেঁটে চলে
এ রাস্তা ও রাস্তা
খালি পা কথা বলে
নাহি হলাম পার এ রাস্তা।
ফুটপাতে বসে থাকা কুকুর
গুটিয়ে নিজেকে শূণ্য করে
চায়ের স্টলে টুং টাং টুর
আওয়াজে প্রাণহীন কথা উঠে।
কোথায় সে নবাবী আলোকময়
সোনালী দিনগুলো আর
ঘাম ছোটানো কষ্টের সময়
এখন শুধু তারই অপেক্ষার।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊