কবিতা: শত্রুরা সহচর

 শত্রুরা সহচর

- পারভেজ

দুরূহ পথ, তিমির রাত্রি, দুর্দান্ত জলধর

হাঁটতে হবে দিন-রজনী,শত্রুরা সহচর!


গাইতেছে দেখো,হাসিতেছে দেখো, চলিতেছে সাথে সাথে

ভুলিতেছ তুমি, ধোঁয়াশা সবই,চোখ মেল প্রভাতে

গরল জহর, সব প্রলোভন লোলুপ অভিমতে

মানুষেরা অন্ধ, তাই বলে তুমি ঠকা-বিনা মাঙ্গ বর!


বন্ধুরা সবে, রজনীতে তাকাও সাবধানে

কালো নয়ন, রঞ্জিত লাল অভিপ্রায়,অভিমানে

টলমল চোখ ,নকল শোক,নাটক যাত্রাগানে

আলো-রশ্মি ফেলে দেখে নাও তুমি, চিনে নাও অনুচর।


অসহায় তুমি মরতে বসেছ, জানে না আত্মীয়রা

শিয়রে আছে দাঁড়িয়ে, ডাকিছে মহাভয় মরা

এর মধ্যেও ক্ষতিকর কেউ চাইবে সর্ব হারা

একাকী প্রাণে হঠাৎ দোসর আসবে ধর ধর !


তুমি চারিদিকে একা, একাকী হিয়া, সঙ্গীহীন প্রাণ

বিপদে হোক এমনি হোক পাইবে মিষ্টি ঘ্রাণ

তাকিয়ে দেখ ছলনা ,ভুলিলে হইবে বদন ম্লান

তুমি আশাহীন, চেয়ে চেয়ে থাকো,আসিবে যে দিবাকর!


আশায় বাঁচে সমস্ত বিশ্ব মুশকিল দিবসে

রজনীর পরে দিন আসে যেটা অবগত মানসে

তবু সকলে আশাহীন হয়, বেদনার অবশেষে

গাইতেছে দেখো,হাসিতেছে দেখো, শত্রুরা সহচর

Post a Comment

0 Comments