কবিতা: আমি আমাকে চিনে নিয়েছি

 আমি আমাকে চিনে নিয়েছি

- পারভেজ

আমি আমাকে চিনে নিয়েছি

নিজেকে নিজের মত বুঝেছি,

কত অলস আর অপদার্থ আমি

ব্যার্থতায় এসে বারবার থামি।


ঘন কালো রাত আসে আমার জীবনে

যেন কোন প্রার্থনায় চেয়েছি আনমনে,

ঊষার দুয়ারে দাঁড়িয়ে যায়নি কোনো রণে

কুয়াশায় ঘেরা আমি শুধু ঘামি আর ঘামি!


নতুন কোন জায়গার আগমনে আর

ডরে খুলে না চেতনার জানালা বা দ্বার,

নতুন কোনো আলো এসে করে না ছারখার

মরতে তো হবে তো এই জীবন কত দামী!


ধরে নিয়েছি আমার হাত দুটি

সাঁতরে পার হয়েছি নদীর ভুলত্রুটি

হারবোনা আর,জিতবো এবার,করি শক্ত মুঠি

ব্যার্থতায় এসে আমি আজ মুক্তিকামী।

Post a Comment

0 Comments