কুরবান
- পারভেজ
ঝরা পাতার মর্মরে
নিশ্চুপ আমি লুকিয়ে
একা আঁধার অন্তরে
নিজেকে আমি পুড়িয়ে
পূণ্য হতে দিলাম এ প্রাণ কুরবান।
আগের আমি গড়েছি যে দালান
দিয়েছি অনল কুয়ার গভীরে
সলিল আমাকে ঘিরে
রোদনে কাঁদনে বিষ ব্যাথা অভিমান।
ঝরে ঝরে পড়ছে যত দূরের জ্যোতি
শত ফুল ঝরছে নিভছে সন্ধ্যা বাতি
আলোর কাছে যেতে দিলাম কুরবান।
বাঁধন ছিল যতো বৃষ্টির সাথে চলে গেছে
আত্মা আমার হারিয়ে ভেসে গেছে
মরণ দ্বারে এ নিজেকে দিলাম কুরবান।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊