কবিতা: ভালবেসেছিল কেউ

 ভালবেসেছিল কেউ 

- পারভেজ

আজকে কেমন যেন নতুন রজনী

চাঁদনী রাতে শুধু আমি একা রাস্তায়

বস্তায় কিছু পথ আরো অনেক বাকি কুড়াবার

কিছু পথ লুকিয়ে বাদলের চাদরে

জোৎস্নার আলো সরিয়ে ফেলে আদরে

কিছু পথ প্রদীপ জ্বেলে অনেক চেষ্টা ঘুমাবার

এই রাস্তায় আমার হয়েছিল দেখা

ভুলে যাবে যাও যেমন দিনকে রাত্রি

শুধু জেনে রেখো ভালোবেসেছিল কেউ তোমায়

জোৎস্নার হাসিতে তোমার হাসি দেখা

আমি হয়েছি আজ অনন্ত পথের যাত্রী

শুধু শুধু মনে আসে আমার গাওয়া গানে তোমায়

শুধু জেনে রেখো ভালোবেসে ছিলাম আমি


কালো আঁধার রাতে রাস্তার এ কাঁকালি

মাতালি আমায় মিঠে মায়ার কথায়

তোমায় নিয়ে কত শত পথে হেঁটেছি বারবার


কিছু পথ সোজা আর কিছু আঁকাবাঁকা

কিছু ইচ্ছে তুমি আর তুমি এ ছলনা

পাখির কণ্ঠে আজ মধু লেগে চেষ্টা ফুল ফুটাবার


এই রাস্তায় আমার হয়েছিল দেখা

ভুলে যাবে যাও, আমার বলা গল্পগুলো

শুধু জেনে রেখো বেসেছিলো ভালো কেউ তোমায়


Post a Comment

0 Comments